শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পুরনো প্রেমের উসকানিতে সম্পর্ক ভাঙলো আদিত্য-অনন্যার

Reporter Name / ১৫৫ Time View
Update : সোমবার, ৬ মে, ২০২৪, ১:১৮ অপরাহ্ন

বিনোদন  ডেস্ক:  দেড় মাস আগেও অনন্ত আম্বানির জামনগরের অনুষ্ঠানে একসাথে গিয়েছিলেন তারা। বলিউডের হাইপ্রোফাইল পার্টিতেও একসঙ্গে নজর কাড়তেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। একসঙ্গে ছুটিও কাটিয়েছেন বিদেশে বহুবার। এমনকি চাঙ্কিকন্যাকে দেখলেই রসিকতা করে ‘নাইট ম্যানেজার’ আদিত্যর কথা জিজ্ঞেস করতেন অনেকে। প্রথমদিকে রাখঢাক করলেও পরে একেবারে খুল্লামখুল্লা প্রেমের জোয়ারে ভাসেন তারকাজুটি। তবুও কেন আদিত্য-অনন্যার ২ বছরের সম্পর্কে ভাঙন?

দুই তারকার এক ঘনিষ্ঠ বন্ধুই নাকি বলিউড সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, গত এক মাস আগেই আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে। সবই ঠিকঠাক চলছিল তাদের। আচমকাই তাদের বিচ্ছেদ বন্ধুমহল ধাক্কা দেয়। যদিও তারা একে-অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। অনন্যা মুভ অন করার চেষ্টা করছেন। আদিত্যও খুব পরিণতভাবেই নিজেকে সামলাচ্ছেন।

গত মাসে অনন্যা পাণ্ডের ইনস্টা স্টোরি দেখেই বিচ্ছেদের জল্পনার সূত্রপাত। অভিনেত্রী লিখেছিলেন, যদি সে সত্যিই তোমার হয়ে থাকে, তাহলে তুমি যতই দূরে ঠেলো না কেন, সে ফিরবেই তোমার কাছে। নইলে তোমাকে ভবিষ্যতের জন্য শিক্ষামূলক পাঠ দিয়ে যাবে। আদিত্য-অনন্যার ২ বছরের সম্পর্ক একাধিকবার সংবাদের শিরোনামে এসেছে। রাতবিরেতে তাদের লুকিয়ে ডেটিংয়ে যাওয়ার ছবিও ধরা পড়েছিল পাপারাজ্জিদের ক্যামেরায়। অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডেরও বেজায় পছন্দ ছিল আদিত্য রায় কাপুরকে। তবুও কেন বিচ্ছেদ ঘটল? এদিকে সম্প্রতি রাতবিরাতে ‘প্রাক্তন’ শ্রদ্ধা রায় কাপুরের বাড়ি থেকে বের হতে দেখা গেছে আদিত্যকে। তাহলে কি পুরোনো প্রেমের জেরেই এই ভাঙন? উত্তর অধরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin