শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কবিতা= আর কাঁদতে চাইনি

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৬:৫২ অপরাহ্ন

আর কাঁদতে চাইনি

                                                                          কবি, এফ আর কামাল।
                                                                         ” কতদিন কেঁদেছি আমি
পৃথিবীর পথে হেঁটে হেঁটে
আমার কান্নার সাথী হয়েছে
অসীম নীলাকাশ, সবুজ প্রকৃতি
মরা বুড়িগঙ্গার ঘোলাটে জল,
বিরহ ব্যথায় ব্যথিত স্বজন,
রেল স্টেশনে বিনা বালিশে রাত যাপিত
ঐ সুখী মানুষগুলো।
মিহি ঠোঁটের মন মোহিনী হাসি
চাঁদের আলোর ঝলমলে আভা
সন্ধ্যাতারার অবাধ ছুটোছুটি
আমাকে হাসাতে পারেনি।
আমি কেনোই বা কেঁদে চলেছি?
একবারও কেউ জানতে চায়নি
না পাওয়ার বেদনায় নয়,
নয়তো হতাশায়,নয়তো ব্যর্থতায়
দারিদ্র্যের কষাঘাতে নয়,
নয়তো ভালবাসার অপরাধে।
তবে কেনো আমার এতো কান্না?
নিষ্ঠুর পৃথিবীর নির্মম অবহেলা
বুভুক্ষু মানুষের করুণ আর্তনাদ,
স্বামীহারা রমনীর বুকফাটা দীর্ঘশ্বাস,
কিশোরী ধর্ষণের সবাক চিত্র,
হত্যা,খুন,রাহজানি,ঘুষ
গণতন্ত্রের নামে মনোতন্ত্র,
স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা,
পরকীয়ার মতো নির্লজ্জ বেহায়াপনা,
অগ্নিদহন,রাস্তার দূর্ঘটনায় মৃত্যু,
আর বেওয়ারিশ লাশের সুঘ্রাণ
আমাকে আজও চরমভাবে কাঁদায়।
অনেক কেঁদেছি আমি
আর কাঁদতে চাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin