শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নিজের কাজ নিয়ে সন্তুষ্ট সাবিলা নূর

Reporter Name / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক: মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সাবিলা নূর হয়ে ওঠেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। বিভিন্ন নাটক ও টেলিফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন। ২০১৯ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন অভিনেত্রী। সম্প্রতি এ অভিনেত্রী দাবি করেছেন, বিয়ের পর তার কাজের মান আগের চেয়ে ভালো হয়েছে।

গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সাবিলা নূর বলেন, বিয়ের পরে আমার কাজের মান আগের চেয়ে ভালো হয়েছে। আগে বাবা-মা বা পরিবার থেকে উৎসাহ দিত আর এখন নেহাল আমাকে উৎসাহ দেয়। নাটকে এখন আগের তুলনায় কাজ কিছুটা কম করা হচ্ছে। এরপরও চেষ্টা করছি ভালো ও ভিন্ন গল্প নিয়ে কাজ করতে।

বড় পর্দায়ও অভিষেক ঘটেছে সাবিলার, তাও কি না ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দিয়ে। গত বছর বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ রেহানার ভূমিকায় অভিনয় করেন সাবিলা। এরপর নতুন কোনো সিনেমায় যুক্ত হয়েছেন কি না প্রশ্নে অভিনেত্রী বলেন, হ্যাঁ, একটা সিনেমা নিয়ে কথা চলছে। হয়ত এ বছরই সেটার শুটিং শুরু হতে পারে। কোন ধরনের সিনেমার তার গল্প ও কো-আর্টিস্ট হিসেবে কে থাকবে ফাইনাল অ্যানাউন্স হওয়ার পরে তা বিস্তারিত আপনাদের জানাব।

নতুন সিনেমার বিষয়ে অভিনেত্রী বলেন, একটা সিনেমা নিয়ে আমার সঙ্গে কথা চলছে। হয়ত এ বছরই সেটার শুটিং হতে পারে। কোন ধরনের সিনেমার তার গল্প ও কো-আর্টিস্ট হিসেবে কে থাকবে ফাইনাল অ্যানাউন্স হওয়ার পরে তা বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin