রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা ফতেপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাঁধ সংস্কার, বোরো ফসল রক্ষা আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১ হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কবিতা” গাঁয়ের মেয়ে”কবি এফ আর কামাল

Reporter Name / ৩০৫ Time View
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬:৫৯ অপরাহ্ন

খুঁজো তুমি সেই মেয়েটি যে বড় হইছে গাঁয়,
সারা দিনমান ঘুরেফিরে গাছ গাছালির ছায়।
গাঁ-এর মেয়ে গাঁয়েই থাকে ভালোবাসে গাঁ
লোকের চোখে গাঁয়ের মেয়ে সবার যেনো মা।
সহজ সরল গাঁয়ের মেয়ে পোশাকের নাই ঢং
চাল চলনে সাদামাটা নাই তামাশার রং।
আলতা কুমকুম লাল ফিতা গাঁয়ের মেয়ের সাজ
চুল কাটেনা ছোট্ট করে আছে অনেক লাজ।
রূপের বড়াই করেনা সে রূপের আলো জ্বেলে
গাঁয়ের পথে হাঁটে না গো মাথার ওড়না ফেলে।
লম্বা চুলে বেণী করে বসে উঠোন কোণে
মায়ের ডাকে সাড়া দেয় সে প্রতি ক্ষণে ক্ষণে।
মায়ের প্রতি অসীম শ্রদ্ধা বাবার প্রতি টান,
গাঁয়ের মেয়ের বড় গুণ ছড়ায় গুণের ঘ্রাণ।
রূপ সৌন্দর্য নাইবা থাকুক যদিও হয় সে কালো
গাঁয়ের মেয়ে কুঁড়েঘরের যেনো প্রদীপসম আলো।
্যামলা বরণ গায়ের রঙ লোকমুখে রটে
সুন্দরীকেও হার মানায় সে হউক না শ্যামলা বটে।
গাঁয়ের মেয়ে হালকা সাজে আলতা পরে পায়
কালো কেশে নারকেল তেল আতর মাখে গায়।
কব্জিভরা কাঁচের চুড়ি লাল লিপস্টিক ঠোঁটে
রূপার নূপুর দুই পায়েতে কাজল আঁখি পটে।
বন্ধু তুমি শহর ছেড়ে একবার এসো গাঁয়
গাঁয়ের মেয়ের রূপ দেখে যাও বসে গাছের ছায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin