রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: শেখ হাসিনা

Reporter Name / ১২৮ Time View
Update : শনিবার, ২৫ মে, ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: বাংলাদেশের মানুষের উদার চিন্তা-চেতনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি।   শনিবার (২৫ মে) গণভবনে ‘শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২৪’ উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, আমাদের দেশটাকে আমরা গড়ে তুলতে চাই। এখানে ধর্ম-বর্ণ বলে কোনো কথা নেই। আমরা মানুষের জন্য কাজ করি। মানুষের সার্বিক উন্নয়নে, আর্থ-সামাজিক উন্নয়নে আমরা কাজ করি।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। বাংলাদেশটাতে সব সময় বিভিন্ন ধর্মের মানুষ নিয়েই আমাদের চলা। সেক্ষেত্রে আমি মনে করি, সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি সাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে গড়ে তোলায়।

শেখ হাসিনা বলেন, এখানে অনেকেই আবার চেষ্টা করে বাংলাদেশকে ভিন্ন পথে নিতে। কিন্তু সেটা নিতে পারবে না। আমাদের মন-মানসিকতা, বাংলাদেশের মানুষের মন খুব উদার। সবাই একসঙ্গে চলতে আমরা পছন্দ করি। সেভাবেই আমরা চলবো।   প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক ধর্মেরই মূল কথা যেটা গৌতম বুদ্ধও বলে গেছেন মানবকল্যাণ, জগতের সব প্রাণী সুখী হোক। আমাদেরও সেই কথা। সবাই সুখে থাকবেন, সুন্দর জীবনযাপন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin