শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সখীপুরে আগুনে পুড়ে ছাই ১১ দোকান

Reporter Name / ১২৭ Time View
Update : রবিবার, ২৬ মে, ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে অগ্নিকাণ্ডে অন্তত ১১ দোকান পুড়ে ছাই হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি বাজারে এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে সখীপুর ও ঘাটাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ইন্দারজানি বাজারের ইউসুফ মিয়ার পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

দোকান ঘরগুলো টিনের তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের সব দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিটও এসে যোগ দেয়। তারা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।আগুন নিভানোর কাজে স্থানীয়দের সাথে একটি কওমি মাদ্রাসার ৭০-৮০ জন ছাত্র সহযোগিতা করায় প্রশংসায় ভাসছে। ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঐ বাজারের ব্যবসায়ী সাংবাদিক হাফিজুর রহমান জানান, পুড়ে যাওয়া দোকানগুলোকে কেন্দ্র করেই ওই বাজারের ব্যবসা পরিচালিত হতো। আগুনে অন্তত ১১ দোকান পুড়ে গেছে। এসব দোকানের মধ্যে পাইকারি পণ্য, পেট্রোল, মনোহারির দোকান রয়েছে। সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ভোরের কাগজের প্রতিনিধিকে বলেন, ‘এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। আমরা ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছি।খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin