শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বৃষ্টিতে মাটি সরে ইটের স্তূপে চাপা, স্বামী-স্ত্রী নিহত

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৭:৩০ পূর্বাহ্ন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর চরাঞ্চলে ইটের স্তূপের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) ভোরে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের সগরিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সগরিয়া পাড়া গ্রামের ইট ব্যবসায়ী কালো খাঁ (৭০) ও তার স্ত্রী (৬০)। জানা যায়, ইট ব্যবসায়ী কালো খাঁ তার টিনশেড ঘর ঘেঁষে ইট স্তূপ দিয়ে রেখেছিলেন। সোমবার ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নরসিংদীতে ব্যাপক বৃষ্টিপাত হয়। অতিরিক্ত বৃষ্টির ফলে ইটের নিচের মাটি সরে যায়। ফলে ইটগুলো ঘরের টিনের বেড়া ভেঙে ঘরের ওপর পড়ে।

ওই সময় ঘরের ভেতর ঘুমন্ত কালো খাঁ ও তার স্ত্রীর ওপর ইট ও ঘরে থাকা স্টিলের আলমারি পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে সকালে আশপাশের মানুষ এসে তাদের উদ্ধার করে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভির আহাম্মেদ জানান, অতি বর্ষণের ফলে ইটের স্তূপের নিচ থেকে মাটি সরে যায়। ফলে ইটগুলো ঘরের ওপর পড়ে। এতে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin