বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টায় আটক”৩

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ৩ জুন, ২০২৪, ৫:১২ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিকের সাথে ঘুরতে এসে সংঘবদ্ধ বখাটে চক্রের হাত থেকে পুলিশের অভিযানে রক্ষা পেল এক স্কুল ছাত্রী প্রেমিকা। এ ঘটনায় এক চেয়ারম্যানের পুত্রসহ তিনজনকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
গত শুক্রবার (৩১ শে মে) দিবাগত রাতে ঘটনা স্থল থেকে চেয়ারম্যান পুত্রকে ও শনিবার (১ লা জুন)  সকালে আরো ২ আসামীকে আটক করে বিকেলে তাদের ৩ জনকে জেল হাজতে প্রেরন করে ভাঙ্গা থানা পুলিশ।
আটককৃতরা হল – চান্দ্রা ইউনিয়নের  চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লার পুত্র পাচকুল গ্রামের সাইফুর রহমান সুজন (২৫), গোয়ালদী গ্রামের আবুতালেব মিয়ার পুত্র মুন্না মুন্সি (২০) ও হাসামদিয়া গ্রামের মুন্ন মুন্সির পুত্র তাহসিন মুন্সী (২২)।
মামলা সূত্রে জানা যায়,  শিবচরের এক স্কুল ছাত্রী (সাদিয়া আক্তার) তার প্রেমিক  ইউনুচ সরদারকে নিয়ে ভ্যান যোগে ভাঙ্গা বিশ্বরোড গোল চত্বরে ঘুরতে আসে।  এক পর্যায়ে তারা অনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় পৌছালে তিন মোটরসাইকেল আরোহী তাদের গতিরোধ করে।  এ সময়  বখাটেরা প্রেমিক ইউনুস সরদার কে ভয়ভীতি দেখিয়ে প্রেমিকা সাদিয়া আক্তার কে সড়কের পাশে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
ঐ সময়ে ভাঙ্গা থানার একটি টহল পুলিশ ঐ পথ দিয়ে যাওয়ার সময় প্রেমিক ইউনুস সরদার  পুলিশের গাড়ি থামিয়ে ঘটনার বিস্তারিত জানায়। তখন পুলিশ অভিযান চালিয়ে পাটক্ষেত থেকে ভিকটিমকে ( স্কুল ছাত্রী)  উদ্ধার করে এবং চেয়ারম্যানের পুত্র সাইফুর রহমান সুজনকে হাতেনাতে আটক করে। এসময়ে পুলিশর উপস্থিতি টের পেয়ে সঙ্গীয় আরো দুইজন পালিয়ে যায়।
এ ঘটনায়  ঐ শিক্ষার্থীর মা  জানান, আমার মেয়ে শিবচর উপজেলার সূর্যনগর টি, এম একাডেমী হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী এবং পাশাপাশি কওমি মাদ্রাসায় লেখাপড়া করে। মাঝে মধ্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই কাজ শিখে। শুক্রবার রাতে আমি থানা থেকে সংবাদ পাই , রাত ১১টার সময় ভাঙ্গা থানায় আসি এবং আমার মেয়ের নিকট থেকে ঘটনার বিস্তারিত বিবরন শুনি। এঘটনায় আমি বাদি হয়ে মামলা করছি। পুলিশ আসামিদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। আমি আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin