শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

অভিনেত্রী সীমানা মারা গেছেন

Reporter Name / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৫:১৭ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক: মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা আর নেই। মঙ্গলবার (০৪ জুন) সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি জানিয়েছেন সীমানার প্রাক্তন স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ।গেল মে মাসে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে আট দিন চিকিৎসাধীন ছিলেন সীমানা। অবস্থার অবনতি হলে গেল ২৯ মে এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

জানা যায়, সেখানে এই অভিনেত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে ভেন্টিলেশনে শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু আর ফেরা হলো না সীমানার। সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬-আসরের সেরা দশের একজন। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকে একপ্রকার নিজেকে সরিয়ে নেন। পারভেজ ও সীমানার ঘরে একটি পুত্রসন্তান র‍য়েছে।

প্রসঙ্গত, অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন সীমানা। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার প্রথম সিনেমা। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারো কাজে ফেরেন এই অভিনেত্রী। গেল বছর ‘রোশনী’ নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin