মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে  ২৭৮ বোতল  ফেনসিডিল উদ্ধার, আটক ১

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৭:১৭ অপরাহ্ন

 ফরিদপুর প্রতিনিধিঃ
নসিমন গাড়ীর বডির ভিতরে অভিনব পন্থায় ফেনসিডিল পরিবহন কালে ফরিদপুর সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালিয়ে ২৭৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
মঙ্গলবার ( ৪ জুন)   র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কে. এম. শাইখ আকতার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। জানা যায়, মাদকসহ আটক আমিনুল ইসলাম(৫২) চুয়াডাঙ্গা জেলার হাটকালুগঞ্জ গ্রামের কালু শেখের ছেলে। ‍
 র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কে. এম. শাইখ আকতার জানান, চুয়াডাঙ্গা জেলা হতে কিছু মাদক ব্যবসায়ী নানা কৌশলে ফরিদপুর এলাকায় মাদক চালান করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ( ৩ ই জুন )  রাতে জেলার সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তারা। এসময় চুয়াডাঙ্গা থেকে আসা একটি তিনচাকার যান নসিমন গাড়ি তল্লাশি করা হয়। অভিনব কৌশলে নসিমন গাড়ির বডির ভিতরে বাক্সের মত তৈরী করে গোপনীয় কায়দায় ফেনসিডিল গুলো বহন করে আসছিল। পরে গাড়ির বডির উপরের কাঠের পাটাতন গুলো খুলে ২শ ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার ‍মূল্য প্রায় ৮ লাখ ৩৪ হাজার টাকা। এসময় গাড়ির চালককে আটক করা হয়।
 কে. এম. শাইখ আকতার জানান , প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে।  মঙ্গলবার দুপুরে আটক আমিনুল কে মাদক মামলায় কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin