শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইচাল্লা বিল দখলচেষ্টায় উত্তেজনা, পূর্বের চাষিদের অধিকার রক্ষার দাবি এলাকাবাসীর ফুলপুরে অবৈধ জ্বালানি মজুদ, পেট্রোল-ডিজেল জব্দ, মালিককে জরিমানা বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট: ওবায়দুল কাদের

Reporter Name / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১:১৭ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবসম্মত, সাহসী ও গণমুখী হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে বাজেট উপস্থাপন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রস্তাবিত বাজেট আমি বলবো সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট। এই বাজেট আমাদের নির্বাচনী ইশতেহার; বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী যে ইশতেহার, সেখানে আমাদের যে অঙ্গীকার ছিল, বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত যে প্রকল্পগুলো; তার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সেদিক থেকে আমি বলবো এই বাজেট বাস্তবসম্মত, সাহসী, গণমুখী বাজেট,’ বলেন তিনি। বাজেট প্রণয়নে আইএমএফের কোন প্রেসক্রিপশন মানা হয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। শেখ হাসিনা সরকার কারো প্রেসক্রিপশন মেনে চলে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin