সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বাংলাদেশ সেনাবাহিনী এখন জনগণের বাহিনী: সেনাপ্রধান

Reporter Name / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১০:৫৪ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী এখন অনেকটা জনগণের বাহিনী হিসেবে পরিণত হয়েছে। সুখে-দুঃখে সব সময় দেশের মানুষের পাশে থেকে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সেনাবাহিনীর শীতকালীন অনুশীলন পরিদর্শন শেষে ডুগডুগিহাট ডিগ্রি কলেজ মাঠে ১৮০০ জন অসহায় ও শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত দেশ থেকে আনা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার অস্ত্রগুলো পরীক্ষার জন্যই শীতকালীন প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বগুড়া-১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin