রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভারতের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

Reporter Name / ১০৪ Time View
Update : শনিবার, ৮ জুন, ২০২৪, ৫:২০ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সরকারপ্রধান।

ফ্লাইটটি দুপুর ১২টায় (নয়াদিল্লির স্থানীয় সময়) নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করবে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানাবেন। আগামী রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

শপথ অনুষ্ঠানে যোগদান শেষে আগামী ১০ জুন দুপুরে দেশে ফিরবেন বঙ্গবন্ধুকন্যা। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর তিনিই হচ্ছে ভারতের দ্বিতীয় ব্যক্তি, যিনি টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর গত বুধবার (৫ জুন) টেলিফোনে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাপকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গবন্ধুকন্যাকে আমন্ত্রণ জানান মোদি। প্রধানমন্ত্রী তার আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin