শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সিলেটে টিলার মাটি ধসে আটকা ৩

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ১০ জুন, ২০২৪, ৫:৩৪ পূর্বাহ্ন

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরের মেজরটিলার চামেলীবাগে টিলার মাটি ধসে চাপা পড়াছে তিন জন। সোমবার (১০ জুন) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৭টার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ভারী বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের ওপরে পড়েছে। এর নিচে তিন জন আটকা পড়েছেন।

সিসিকের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম জানান, এই বাসায় ২টি পরিবার থাকতো। ভূমি ধসে ঘরের নিচে দুই পরিবারের ছয় জন আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস এসে এক পরিবারের তিন জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছে। করিম নামের আরেক বাসিন্দা তার স্ত্রী, সন্তান নিয়ে চাপা পড়েছেন। বৃষ্টির কারণে উদ্ধার আভিযাগে বেগ পেতে হচ্ছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin