বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে ১৫ দিনব্যাপী শুরু হয়েছে  বৃক্ষ মেলা

Reporter Name / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধিঃ
ফরিদপুরে ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে  সামাজিক বন বিভাগ ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ( ২৭ শে জুন) শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসক  কার্যালয় হতে   একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এটি শহরের সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক  কামরুল আহসান তালুকদার  এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য একে আজাদ, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক  উপ কমিটির সদস্য গোলাম মাওলা, বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভুঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক রফিকুল ইসলাম , সরকারি বন কর্মকর্তা মোস্তফা আল হোসেন, বেসরকারি নার্সারি মালিক  সমিতির সভাপতি  আক্কাস হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ সোহেল রানা।
এর আগে সকালে বেলুন উড়িয়ে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin