রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পাবনায় হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার, ঢাকায় আনা হলো হেলিকপ্টারে

Reporter Name / ১০১ Time View
Update : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: পাবনার বেড়া উপজেলায় অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলার আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয় বলে জানিয়েছেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম।

তিনি জানান, সকাল ১১টার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। উদ্বোধন শেষে নিজ বাড়ির পাশে নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিক তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর কিছুটা সুস্থতা বোধ করলে বাসায় নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নৌবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়।ইউএনও মোরশেদুল ইসলাম বলেন, “বর্তমানে তিনি মোটামুটি সুস্থ আছেন; তবে উনার হার্টের অবস্থা ততটা ভাল নয়। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin