মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনায় ছেলের কাঠের চেলার আঘাতে বাবা নিহত

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ৩০ জুন, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার বারহাট্টায় ছেলের কাঠের চেলার আঘাতে বাবা ফৌজদার মিয়া (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে সায়েম মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার আসমা ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে। বারহাট্টা থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ফৌজদার মিয়া উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা।

তবে পরিবারের লোকজন সায়েম মিয়াকে মানসিক প্রতিবন্ধী বলে দাবি করেছে। নিহতের বড় বোন জ্যোসনা আক্তার বলেন, সায়েম মানসিক প্রতিবন্ধী। দুপুরে সে তার ছোট ভাই রাজনকে খু্জতে থাকে এবং বাবাকে বলে তাঁকে খুঁজে বের করে দিতে। এক পর্যায়ে কাঠের চেলা দিয়ে তার বাবা ফৌজদার মিয়ার মাথায়  জোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  ঘটনার পর স্থানীয়রা সায়েমকে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সায়েমকে আটক করে থানায় নিয়ে যায়। সেইসাথে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলাম জানান, পরিবারের লোকজনের দাবি- সায়েম মানসিক প্রতিবন্ধী।

ঘটনার পর খবর পেয়ে অভিযুক্ত সায়েমকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin