শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সিলেটে হু হু করে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ১ জুলাই, ২০২৪, ৯:০৩ পূর্বাহ্ন

সিলেট  প্রতিনিধি : ভারত থেকে নেমে আসা উজানি ঢল ও বৃষ্টিপাতের কারণে আবারও বাড়ছে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি। পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকায় সিলেট অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেওয়া তথ্য মতে, সুরমা ও কুশিয়ারা, গোয়াইন, ডাউকিসহ সব নদ-নদীর পানি রোববার (৩০ জুন) সন্ধ্যার পর থেকে বৃদ্ধি পেতে শুরু করেছে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধুমাত্র কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে অবস্থান করলেও ১ জুলাই সকালে সুরমার কানাইঘাট পয়েন্টেও পানি বিপৎসীমার ওপরে অবস্থান করছে।

কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে উপজেলার একাধিক বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, উজানে বৃষ্টির কারণে নদ-নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে লোভা ও ডাউকি নদীর পানি ব্যাপক স্রোতে প্রবাহিত হচ্ছে ও বেড়ে চলেছে। নতুন করে সিলেটে ও চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

গোয়াইনঘাটের জাফলং মামার বাজারের ব্যবসায়ী আকবুল মিয়া জানান,গতকাল জাফলংয়ের ডাউকি নদীর পানি অনেক কম ছিল।ওপর থেকে প্রবল বেগে পানি আসছে। আজ সকাল থেকে পানি বাড়ছে। এদিকে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বলেন, সিলেটে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল (সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা) ৩৯.৬ মিলিমিটার। শুধুমাত্র আজ সকাল ৬ থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬৫ মিলিমিটার। চেরাপুঞ্জিতেও গতকাল প্রচুর বৃষ্টিপাত হয়েছে। চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩১৩ মিলিমিটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin