শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন, তদন্ত কমিটি গঠন

Reporter Name / ১৩৭ Time View
Update : সোমবার, ১ জুলাই, ২০২৪, ৬:৩০ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়াঃ

কুষ্টিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও হেনস্থার অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে মিডটার্ম পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১ জুলাই) ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে কলেজের মুক্তমঞ্চের সামনে অবস্থান নেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের কাছে ওই শিক্ষকের অপসারণে চেয়ে স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা।
৬৬ শিক্ষার্থী স্বাক্ষরিত ওই চিঠিতে অভিযোগ করা হয়, রোববার (৩০ জুন) অনুষ্ঠিত অনার্স প্রথম বর্ষের প্রস্তুতি পরীক্ষা শেষে শোভন রেজা নামে এক শিক্ষার্থীকে ক্লাস রুমের সামনে গলা টিপে ধরে গ্রিলের সঙ্গে ধাক্কা মারেন সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম।সেসময় অন্যান্য শিক্ষার্থীদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন জাহিদুল।অধ্যক্ষকে অভিযোগ জানাতে এসে শিক্ষার্থী দোলা মিত্র বলেন, ঘটনার দিন স্যার আমাকে ক্লাস রুমে দাঁড় করিয়ে রেখে ভয়ভীতি প্রদর্শন করেন এবং বাজেভাবে নোটিশ করে খারাপ ইঙ্গিত দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করে রাখেন এবং ব্যবহারিক পরীক্ষা ও ইনকোর্স পরীক্ষায় অকৃতকার্য করার হুমকি দেন। স্যারের এরূপ ব্যবহারে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত।
কলেজ অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় বলেন, এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin