শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বন্যায় ফেনীর ২ উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

Reporter Name / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৫:২৪ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক: আকস্মিক বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় সোমবারের (২ জুলাই) পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার জানান, স্থানীয় দুই উপজেলায় বন্যার অবনতি হওয়ায় সেখানকার পরিস্থিতি বিবেচনা করে সোমবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, দুই উপজেলায় অসংখ্য মানুষ এই মুহূর্তে পানিবন্দী হয়ে পড়ায় এখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিনি জানান, ফেনী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম ইতোমধ্যে প্লাবিত হয়েছে। এছাড়া সোমবার (১ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে ফুলগাজী বাজারে পানি বাড়ায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin