সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দৌলতপুরে পদ্মা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

Reporter Name / ২৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৩:৩৯ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকার পদ্মা নদী থেকে রিফাত (৯) ও মুরসালিন (৭) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এরা গোলাবাড়ি এলাকার রিপন আলী ও মজিবুর রহমানের ছেলে।এলকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে দুই শিশু নিখোঁজ হয়। দিনভর বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে না পেয়ে রাত ১১টার দিকে পদ্মা নদীতে তাদের মরদেহ ভাষতে দেখে। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে। ডিঙ্গি নৌকায় চড়ে তারা পদ্মা নদীতে খেলতে গিয়ে ডুবে নিখোঁজ হয় বলে এলাকাবাসীর ধারণা।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর পদ্মা নদী থেকে গোলাবাড়ি এলাকার দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। এটি একটি মর্মান্তিক ঘটনা বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin