মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে সড়ক দূর্ঘটনায় মা ও দুই মেয়ে নিহত

Reporter Name / ২৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৩:৫৮ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার একটি ট্রাকের পেছন থেকে আঘাত করে ভিতর ঢুকে যায়। এসময় প্রাইভেটকারে থাকা তিন জন যাত্রী নিহত হন। আহত হন প্রাইভেটকারে থাকা অপর ৬ জন।
নিহতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের মোসা. লাবনী (৩৫), একই গ্রামের
মোসা. সুমাইয়া (২০) ও ওই গ্রামের শিশু জয়নূর জারা (৩)।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের শলিলদিয়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এসময় আহত হন, জেলা সদরের কবিরপুর এলাকার জুয়েল শেখ (৩৮), একই জেলার ভাঙ্গার আতাদী এলাকার তানহা(১৪) ও ওই গ্রামের তন্না (১৩) এবং তাওহিদা (৭)। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান জানান, এ হাসপাতালে আনার পর একজন মারা যান। এছাড়া অপর নিহত দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও অপর একজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যায় বলে জেনেছি।এছাড়া আহত ৬ জন মেডিকেল হাসপাতালটির বিভিন্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যান। অপর দুইজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। এ সড়ক দুর্ঘটনাটি পাশ্ববর্তী মাদারীপুরে শিবচর হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় তারা আইনগত ও পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
এ বিষয়ে  শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ( এসআই) আব্দুল্লাহেল বাকী জানান,  এ ঘটনায় ট্রাকটিকে আটক করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গিয়েছে। তিনি বলেন, নিহত লাবনী বেগমের মৃতদেহ হাইওয়ে থানায় ও বাকী মারা যাওয়া দুইজনের মৃতদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin