বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

Reporter Name / ১০৭ Time View
Update : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৫:৫১ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়াঃ

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (১২ জুলাই) বেলা তিনটার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।আহত তিনজন মোটরসাইকেলের যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।নিহত রুবেল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার কুঠিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া থেকে ব্যবসায়িক কাজে ভেড়ামারা যাচ্ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বেলা তিনটার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের গবিন্দপুর নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই রুবেল হোসেন নামের একজনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত আরও তিনজনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।মোটরসাইকেল দুটি জব্দ করা হয়ে হয়েছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিত্বে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin