শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে হৃতিক-সাবার কাণ্ড

Reporter Name / ২৮৬ Time View
Update : সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৬:২১ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক: প্রেমের সম্পর্কে জড়ানো কিংবা ভাঙন, বিয়ের বছর না ঘুরতেই বিচ্ছেদ— তারকাদের জন্য এসব নতুন কিছু নয়। কিছুদিন পর পরই এসব খবরে সরগরম থাকে নেটদুনিয়া। এবার হৃতিক-সাবার প্রেমের সম্পর্তে ফাটল ধরেছে এমন গুঞ্জনে মেতেছে নেটিজেনরা।

তবে অনুরাগীদের সেই চর্চায় পানি ঢেলে দিলেন হৃতিক-সাবা। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে এক সঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিলেন এই প্রেমিকযুগল। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই গত ২৮ জুলাই রাতে একসঙ্গে সিনেমা দেখতে যান তারা। টাইমস অব ইন্ডিয়ার সূত্র অনুযায়ী, প্রেমের সম্পর্কের বিচ্ছেদের গুঞ্জনে যখন মুখরিত বলিপাড়া, ঠিক তখন হাতে হাত রেখে প্রকাশ্যে হাজির হলেন হৃতিক-সাবা। একসঙ্গে সিনেমাও দেখতে যান তারা। এরপর হাতে হাত রেখে ওই স্থান ত্যাগ করেন তারা।

হৃতিক-সাবার এ সময়ের বেশ কিছু ছবিও প্রকাশ করেছে গণমাধ্যমটি। ওই ছবিগুলেতে ক্যাজুয়াল লুকে দেখা যায় হৃতিক-সাবাকে। প্যান্টের পকেটে হাত রেখে হাঁটছেন হৃতিক। আর অভিনেতার হাত ধরে হাঁটছেন সাবা। প্রেমের সম্পর্কে জড়ানোর পর থেকে যে কোনো অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে হৃতিক-সাবাকে। কিন্তু গত কয়েকদিনে যে কয়েকটি অনুষ্ঠানে হৃতিককে দেখা গিয়েছে, সব জায়গাতেই তিনি একাই ছিলেন। মূলত এরপর দানা বাঁধতে শুরু করে হৃতিক-সাবার বিচ্ছেদের গুঞ্জন। নেটিজেনদের একাংশ দাবি করে— সাবা-হৃতিকের সম্পর্ক ভেঙে গেছে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিলেন এই জুটি।

প্রায় এক দশক আগে সুজান খানের সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন হৃতিক। এরপর অনেকের সঙ্গেই তার প্রেমের গুঞ্জন ছড়ায়। ২০২২ সালে সাবার প্রেমে পড়েন তিনি। বর্তমানে তার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন হৃতিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin