সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

১০বছর পূর্তি অনুষ্ঠানে নিবন্ধন চাইলো এনডিবি

Reporter Name / ২৭১ Time View
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ২:৪৯ অপরাহ্ন

শেখ খুশি:
১০ বছর পূর্তি অনুষ্ঠানে নিবন্ধন চেয়েছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতিকগণ। ৩০ ডিসেম্বর তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।

এসময় নেতৃবৃন্দ বলেন, নতুনধারার রাজনীতির ১০ বছরে অন্য সকল রাজনৈতিক দলের চেয়ে জনগণের দাবি বাস্তবায়নে বেশি কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশের জন্য নিবেদিত একমাত্র রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবির নিবন্ধন দেয়াটা হবে বাংলাদেশ নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা করলে বর্তমান কমিশনের পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করা হবে।  সভায় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কবি বিমল সাহা, আল আমিন মুন্না প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin