মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে,এলাকায় আতঙ্ক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ডিবি হেফাজতে নির্যাতন হয়নি” নুসরাতের বাবা

Reporter Name / ২৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৪:২১ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়াঃ
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে আজ বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়া সমন্বয়কদের একজন নুসরাত তাবাসসুম জ্যোতি। তাঁর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাগুয়ান গ্রামে। নুসরাতের বাবা আব্দুল হালিম বলেন, ‘ডিবি হেফাজতে নির্যাতন বা অন্য কোনো সমস্যা হয়নি, মেয়েকে আলাদা রাখা হয়েছিল।’

আব্দুল হালিম উপজেলার কেসিবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।  ডিবি হেফাজত থেকে মেয়ের ছাড়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আজ সন্ধ্যায় মোবাইল ফোনে তিনি ওই কথা বলেন। তিনি বর্তমানে রাজধানীর মিরপুরে এক আত্মীয়ের বাড়িতে পরিবারসহ অবস্থান করছেন। আজ দুপুরে পরিবারের জিম্মায় নুসরাত তাবাসসুম জ্যোতিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ডিবি হেফাজতে মেয়েকে কোনো প্রকার নির্যাতন করা হয়েছে কিনা জানতে চাইলে জবাবে আব্দুল হালিম বলেন, ‘মেয়ে ফিরে আসার পর তার সঙ্গে কথা হয়েছে। সে জানিয়েছে, কোনো সমস্যা হয়নি। তাকে আলাদা রাখা হয়েছিল।’ জোর করে কোনো বিবৃতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়ের ক্ষেত্রে এমন কিছু হয়নি।’বিভিন্ন সূত্রে জানা গেছে মেয়েকে ডিবি হেফাজতে নেওয়ার পর আপনাদেরও দৌলতপুর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে নুসরাতের বাবা বলেন, ‘এমনটা নয়, আমরা মেয়ের খবর জানতে পেরে ঢাকায় এসেছিলাম। আমি নিজেও অসুস্থ। চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি।’ তবে বিশ্রামে থাকায় নুসরাতের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। গত রোববার তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin