বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

Reporter Name / ১৯৪ Time View
Update : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:৪৪ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। ভালোবেসে বিয়ে করলেও মাঝেমধ্যেই টানাপোড়েন দেখা যায় তাদের সম্পর্কে। এই ভালো তো এই মন্দভাব দেখা দেয় দুজনের মধ্যে। দীর্ঘদিন ধরেই বেশকিছু বিষয় নিয়েই বিভিন্ন ধরনের সমস্যা চলছিল রাজ-পরীর। তবুও সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছেন ঢালিউডের প্রতিবাদী এই নায়িকা।

তবে এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ‘বিশ্ব সুন্দরী’ খ্যাত লাস্যময়ী এই অভিনেত্রীর। স্বামী রাজের আচার-আচরণে একপ্রকার বাধ্য হয়ে তার বাসা ছেড়ে আলাদা হয়ে গেছেন পরী। কিন্তু এখনও বিচ্ছেদ হয়নি তাদের। তবে খুব শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে এমনটি জানান আলোচিত এই নায়িকা। পরী বলেন, এখনও আমাদের বিচ্ছেদ হয়নি। তবে রাজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে তার বাসা থেকে বেরিয়ে এসেছি আমি। আজ থেকে একেবারেই আলাদা হয়ে গেলাম আমরা। খুব শিগগিরই তাকে বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। বর্তমানে আমার মনমানসিকতা একদমই ভালো নেই, এর বেশি কিছু এখন আর বলতে পারছি না।

এর আগে বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়ে শুক্রবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন এই অভিনেত্রী। ওই পোস্টে তিনি লিখেছিলেন, হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আজ আমার জীবন থেকে রাজকে সারাজীবনের মতো ছুটি দিয়ে দিলাম আমি। সেই সঙ্গে নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার চেয়ে প্রয়োজনীয় আর কিছুই হতে পারে না।

প্রসঙ্গত, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবির শুটিং সেটে পরিচয় হয় রাজ-পরীর। চলতি বছরের ২২ জানুয়ারি বিবাহ-বন্ধনে আবদ্ধ হয় তারা। এ বছরের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরীর প্রথম সন্তান রাজ্য। স্বামী ও সন্তানকে নিয়ে বেশ ভালোই যাচ্ছিল তাদের জীবন। তবে বিয়ের এক বছর না ঘুরতেই বিচ্ছেদের আভাস দিলেন পরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin