রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা

Reporter Name / ১৫২ Time View
Update : সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ২:৩৯ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তার সরকারি বাসভবন গণভবন ছেড়েছেন। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  বিবিসি জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। সাথে তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

বিবিসি জানতে পেরেছে, তাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি এএফপিকে এই তথ্য জানিয়েছে।

‘তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চের্য়েছিলেন, তবে তাকে সেই সুযোগ দেয়া হয়নি,’ ওই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin