বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে বিভিন্ন কার্যক্রম পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ

Reporter Name / ১৩৫ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৬:০৬ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধিঃ
ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, শপথ বাক্য পাঠ , দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার (৭ ই আগষ্ট)  সকাল ১০ টার দিকে ‌ শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে থেকে  আনন্দ শোভাযাত্রা  শুরু  হয়।
শোভাযাত্রাটি ভাঙ্গা রাস্তার মোড় থেকে শুরু হয়ে হাজরাতলার মোড়, গোরস্থানের মোড়, আলীপুরের মোড়, সুপার মার্কেটের মোড়, জেনারেল হাসপাতালের মোড়, ব্রহ্মসমাজ সড়ক, ফরিদ শাহ সড়ক হয়ে  সরকারি রাজেন্দ্র কলেজে গিয়ে শেষ হয় ।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন  বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক  শাহ মো. আরাফাত, জনি বিশ্বাস। অন্যাদের মধ্যে বক্তব্য দেন এ আন্দোলনে শুরু থেকে জড়িত
আবরার নাইম ইতু , মারুফা মিম, আলিফ বিন সাদিক প্রমুখ।এ আন্দোলন করেছে দেশের ছাত্র সমাজ। তাই এ বিজয় কোন রাজনৈতিক দলের দাবি করার সুযোগ নেই।
বক্তারা আরো জানান , এ আন্দোলনকে কেন্দ্র করে ওই সময়  তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের উপর অত্যাচার করেছে। নেতাকর্মীদের আহত করেছে, একের পর এক মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। আমাদের ৫৯ জন আন্দোলনকারী কে কারাগারে যেতে হয়েছে । নির্যাতন, নিপিড়ন, মামলা, জেল জুলমে আমরা বিচলিত হইনি। আমরা যে ফলাফল পেয়েছি তা নতুন ইতিহাস সৃষ্টি করেছে ।  বিশ্ব আজ বাংলাদেশকে মূল্যায়ন করতে শিখেছে।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে শপথ বাক্য পাঠ করেন মেহেরুন নিসা স্বপ্না। অনুষ্ঠানের শেষে উক্ত আন্দোলনে  নিহত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি তানভীর আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin