মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

‘পুষ্পা থ্রি’ সিনেমার আইটেম গানে নাচতে চান ৬০ বছর বয়সি মীনাক্ষী

Reporter Name / ২৫০ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৭:০৬ পূর্বাহ্ন

বিনোদন  ডেস্ক: বলিউডের বরেণ্য অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি। আশি-নব্বই দশকের সাড়া জাগানো এই অভিনেত্রী ভারতনাট্যম, কত্থক এবং ওড়িশি নাচে পারদর্শি। সম্প্রতি লেহরেন রেট্রো-কে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ আলাপচারিতায় ৬০ বছর বয়সি মীনাক্ষী জানান— ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে নাচতে চান তিনি।‘পুষ্পা থ্রি’ সিনেমার আইটেম গানে পারফর্ম করতে চান মীনাক্ষী। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, “একটি আইটেম গানে আমার নাচার ইচ্ছে আছে। আমার চাওয়া ‘পুষ্পা থ্রি’, যা দেখে সিট থেকে উঠে সবাই ‘বাহ!’ বলবে।

এটি একটি আইটেম গান। ২০ বছর বয়সে আইটেম গানে পারফর্ম করতে হবে, আইটেম গানের জন্য এমন লুক হতে হবে— এই ধারণা বদলাতে চাই।” অভিনয় থেকে দূরে রয়েছেন মীনাক্ষী। ইন্ডাস্ট্রিতে ফেরার বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে কমেডি কম করেছি। আজ পর্যন্ত আইটেম গান করিনি, এটা নিয়ে এখন আমার প্রবল ইচ্ছা।’

১৯৮৩ সালে ‘পেইন্টার বাবু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মীনাক্ষীর। তার দ্বিতীয় সিনেমা ‘হিরো’। এতে তার বিপরীতে অভিনয় করেন জ্যাকি শ্রফ। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল।

এরপর ‘আন্ধি-তুফান’, ‘মেরি জং’, ‘শাহেনশাহ’, ‘দামিনি’, ‘মহাদেব’, ‘ডুয়েট’-এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন মীনাক্ষী শেষাদ্রি। কিন্তু সবকিছু ছেড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে চলে যান বাচ্চাদের জন্য। সেখানে একটি ড্যান্স স্কুল পরিচালনা করেন। কিছুদিন আগে মুম্বাইয়ে ফিরেছেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin