রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ডিজি এফ আইয়ের ডিজিসহ সেনাবাহিনীর উচ্চপদে রদবদল

Reporter Name / ১৩২ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজি এফ আই) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হবেন। সোমবার (১২ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে কমান্ড্যান্ট এমআইএসটি এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin