বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে ৫ বাংলাদেশী তরুণ আটক

Reporter Name / ১৪২ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়াঃ
ভারত ভূখ-ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশি তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫২/৭-এস সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূখ- থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

আটক বাংলাদেশী তরুণদের মধ্যে রয়েছে, জামালপুর সীমান্ত এলাকার কাবুল হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৭), লালন হোসেনের ছেলে বিপ্লব হোসেন (১৮), বিশু মন্ডলের ছেলে জিয়ারুল ইসলাম (১৭), জুলমত হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮), জিল্লুর রহমানের ছেলে রোহান হোসেন (১৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার জানান, রবিবার সকালে জামালপুর সীমান্তের ভারত ভূখ- থেকে ৫ বাংলাদেশী যুবককে আটক করে নিজ ক্যাম্পে নিয়ে গেছে বিএসএফ। আটক যুবকরা সকলেই মাদক চোরাকারবারীর সাথে জড়িত বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে ৪৭ বিজিবি অধিনস্ত প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম বলেন, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশী তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে আটককৃতদের পুলিশে সোপর্দ করেছে বলে বিএসএফ সূত্র জানিয়েছে।
আজ (১৮ আগষ্ট) রবিবার দুপুর ১টার সময় একই সীমান্তে পতাকা বৈঠকে আটক বাংলাশীদের হোগলবাড়িয়া থানা পুলিশে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছে মেঘনা বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর কল্যাণ ঘোষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin