মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত

Reporter Name / ২৮০ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ২:৩১ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

রবিবার (১ জানুয়ারি ২০২৩) সকাল ৮টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেডের সালামী গ্রহণ এবং কিট পরিদর্শন করেন পুলিশ সুপার কুষ্টিয়া  মোঃ খাইরুল আলম। সালামী গ্রহণ ও পরিদর্শন শেষে পুলিশ সুপার বিধি মোতাবেক পুলিশ সদস্যদের ভালভাবে পোশাক পরিধান করার ব্যাপারে অধিক গুরুত্ব আরোপ করেন এবং উত্তম পোষাক পরিহিত পুলিশ সদস্যদের উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করেন। এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বক্তব্যের শুরুতে জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের ইংরেজি নববর্ষ ২০২৩ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নিত্যদিনের পুলিশের বৈচিত্র্যময় কাজকর্ম ও চ্যালেঞ্জ মোকাবিলার নিমিত্তে বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন। কিট প্যারেড পরিদর্শন কালে তিনি চাহিদা মাফিক পুলিশ অফিসার ও কোর্সদের পোশাক পরিচ্ছদ ও অন্যান্য মালামাল ঠিকমত পাচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেন। তিনি মেয়াদ উত্তীর্ণ মালামাল সমূহ কিট বহি থেকে নিজ হাতে লাল কালি দিয়ে কেটে দেন এবং পুলিশ অফিসার ও ফোর্সের প্রাপ্যতা অনুযায়ী নতুন মালামাল সমূহ সরবরাহ করে সঠিকভাবে কিট বহি রক্ষণাবেক্ষণ করার জন্য আরআই পুলিশ লাইন্স কুষ্টিয়া ও ওসি, সি-স্টোরকে নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) কুষ্টিয়া, মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কুষ্টিয়া, মোঃ হাফিজুর রহমান, (আরওআই) রির্জাভ অফিস কুষ্টিয়া, শ্রী রাধেশ চন্দ্র সেন,  আরআই কুষ্টিয়াসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin