রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

৭২ ঘণ্টার আলটিমেটাম দিলেন রিকশাচালকরা

Reporter Name / ১৩২ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৮:১৫ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীর প্রধান সড়কগুলোয় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভের পর শাহবাগ মোড় ছেড়েছেন পায়ে চালিত রিকশাচালকরা। এ সময় তারা অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন।

সোমবার সকাল ১০টা থেকে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন তারা। ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ ছেড়ে দেন তারা। এ সময় তারা অটোরিকশা বন্ধের দাবিতে ‘চলবে না চলবে না—অটোরিকশা চলবে না’, ‘অবৈধ অটোরিকশা-চলতে দেওয়া হবে না’, ‘বাংলাদেশে বৈষম্য-মানি না মানব না’, ‘জ্বালো রে জ্বালো-আগুন জ্বালো’ ইত্যাদি স্লোগান দেন।

রিকশাচালকদের দাবি, আগে প্রধান সড়কগুলোয় অটোরিকশা চলতো না। তখন প্যাডেল রিকশা পর্যাপ্ত ভাড়া পেত। এখন সবখানে অটোরিকশা চলে, কেউ কিছু বলে না। ফলে প্যাডেল রিকশাওয়ালারা কোনো ভাড়া পায় না। আগের নিয়মে অটোরিকশা বন্ধ করলে তারা ভাড়া পাবে।

মোবারক আলী নামের একজন রিকশাচালক জানান, ভাড়া না পেলে আমাদের পেট কীভাবে চলবে? আমাদের সংসার কেমনে চলবে? তাই আমাদের দাবি আগে যেমন মেইন রাস্তায় অটোরিকশা চলত না, সেই নিয়ম আবার চালু করতে হবে। আমরা না হলে না খেয়ে মরব। আমাদের দাবি সহজ আর এর সমাধানও সহজ। সরকার চাইলেই আগের নিয়ম চালু করতে পারে। তাদের এটা করার জন্য আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin