মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত

Reporter Name / ২৬২ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ২:৩৯ অপরাহ্ন

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে।রোববার সকালে সারা দেশের ন্যায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়। নতুন বছরের বই পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা উচ্ছসিত হয়ে উঠে। সকালে ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, তারাইল এ,এস আলিম মাদ্রাসা, ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় এবং ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত হয়। ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেনের সার্বিক নির্দেশনায় নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন। এছাড়া মাদ্রাসাগুলোর আয়োজনে পৃথকভাবে এ উপলক্ষে তারাইল এ.এস আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়ার মাধ্যমে বই উৎসব পালিত হয়। অধ্যক্ষ ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আঃ মোতালেব মাতুব্বর । এ সময় অন্যান্যদের মাঝে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক ঐক্য ফোরামের সাংবাদিক মামুনুর রশিদ, মোঃ সরোয়ার হোসেন,এ,টি,এম ফরহাদ নান্নু,মনিরুজ্জামান মনির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin