রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ৪ কর্মকর্তা

Reporter Name / ১৮৩ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৩ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: পুলিশের শীর্ষ পর্যায়ের আরও চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এরমধ্যে রয়েছেন এক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও তিন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক।সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) মো. ইমাম হোসেন, পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মীর রেজাউল আলম এবং নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের ৫৭ নং এর ৪৫ ধারার বিধান অনুযায়ী তাদেরকে জনস্বার্থে অবসরে পাঠানো হলো। অবসরকালীন সময়ে তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা প্রাপ্ত হবেন বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin