বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ২১৮ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ২:১০ অপরাহ্ন

কাওসার হামিদ,তালতলী বরগুনাঃ
বরগুনার তালতলীতে ইউপি সদস্য জামাল খানের উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মানববন্ধনে ঐ এলাকার প্রায় ৬ শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে এ হামলার কঠিন বিচার দাবি করেন।
সোমবার(০২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নিদ্রা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া,ইউপি সদস্য জসিম উদ্দিন,শাকিল খান, নান্টু ও জয়নালসহ সকল ইউপি সদস্যরা।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন,লক্ষি পরিবহন নামের একটি স্টিলবডি (ট্রলার) স্থানীয় সোহাগ আকন, বেলাল ইব্রাহিমসহ কয়েকজন চুরি করে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নিদ্রা সুইজগেট  খালে রেখে পালিয়ে যায়।
এবিষয়ে আহত ইউপি সদস্য জামাল খান মুঠোফোনে বলেন, আমি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছি। সুস্থ্য হলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। তিনি সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাচ্চু মিয়া বলেন,  এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত  বিচারের আওতায় আনার দাবি করছি। তা না হলে জনপ্রতিনিধিদের ওপরে সন্ত্রাসী হামলা বন্ধ হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin