মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কেউ ডিবি পুলিশ বললেই গাড়িতে উঠে যাবেন না

Reporter Name / ২৬৫ Time View
Update : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ১২:০৫ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমাদের (ডিবি) নাম ব্যবহার করে অনেককেই তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তারা ডিবির কথা বলে তুলে নিয়ে যায়। কেউ ডিবি পুলিশ বললেই গাড়িতে উঠে যাবেন না। আপনারা এক্ষেত্রে ভুয়া ডিবি পুলিশ কিনা তা যাচাই করবেন। প্রয়োজনে ৯৯৯ কল দিয়ে নিশ্চিত হবেন।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বলেন, আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসতে চান না। আপনারা আমাদের কাছে আসলে আমরা তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। যারা অভিযোগ করেছেন আমরা ব্যবস্থা নিয়েছি। যাদের গ্রেপ্তার করেছি আমরা তাদের রিমান্ডে আনছি। যাতে এদের সঙ্গে আর কারা কারা জড়িত তা শনাক্ত করা যায়।

এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (মতিঝিল) বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ৫ সদস্যকে গ্রেপ্তার করে।

রোববার (১ জানুয়ারি) ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- লিথুয় সুর (২৭), মো. হারুন (৩৮), জোবায়ের হোসেন পারভেজ (২৮), মো. আরিফ হোসেন (২৯) ও খোকন চন্দ্র দেবনাথ (৪২)। এ সময় তাদের হাত থেকে ২টি কালো রঙয়ের নোয়া-মাইক্রোবাস, ১টি সাদা রঙয়ের প্রাইভেটকার, ২টি পুলিশের রিফ্লেক্টিং ভেস্ট ও ১টি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রাজীব আল মাসুমের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin