বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ পিএলসি মাগুরা শাখার উদ্যোগে মিট দি জেন- জেড সভা অনুষ্ঠিত

Reporter Name / ২১২ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

মাগুরা প্রতিনিধি:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি মাগুরা শাখার উদ্যোগে মিট দি জেন- জেড সভা অনুষ্ঠিত হয়। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২ টায় মাগুরা স্টেডিয়াম  সংলগ্ন দি রয়েল পার্টি সেন্টার হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল অফিসার মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় এবং এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মাগুরা শাখা প্রধান মোঃ জামিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও  যশোর জন প্রধান মোঃ মাহবুব – এ আলম। প্রাধান অতিথি তার বক্তব্যে বলেন,” সারাদেশে আমাদের প্রায় ২ কোটি গ্রাহক আছে এবং ব্যাংকের সাথে  প্রায় ৮ কোটি লোক জড়িত। আমাদের ছাত্ররা বাংলাদেশ বিনির্মানে যে নতুন স্বাধীনতা উপহার দিয়েছে আশা করি আমরা এই দেশকে নতুন করে অনেক উপরে নিয়ে যেতে পারবো। অনুষ্ঠানের সভাপতি মোঃ জামিনুর রহমান বলেন,”ছাত্র জনতার বিপ্লব যেন নষ্ট না হয় তার জন্য আমাদের সততার সাথে কাজ করে যেতে হবে। আল্লাহ পাক কোরআান মজিদে বলেছেন হে ঈমানদার গন তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু বিগত সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে যার ফলে অনেকেই সততার সাথে কাজ করতে পারে নাই।তারা আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি না করে বিদেশে অর্থ  পাচার করেছে।এর ফলে দেশ মেধা শূন্য হয়ে পড়েছে। ১৯৮৩ সাল ইসলামী বাংক বাংলাশের একটি সেরা ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয়।কৃষি শিল্প সব ক্ষেত্রেই এগিয়ে।ইসলামী ব্যাংক।তাই ছাত্রদের কাছে আমাদের আবেদন ইসলামী ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে ব্যাংক কে আরো উন্নত শিখরে পৌছে দেয়া। ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের মাধ্যামে কোন খরচ ছাড়া সারা বাংলাদেশের যে কোন জায়গা থেকে টাকা উঠানো ও পাঠানো যায়। অনুষ্ঠানে ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আশিকুর খান ও আব্দুল মতিন। তারা শিল্প ও কলকারখানা খাতে ব্যাংককে বেশী বেশী ঋণ দেয়ার জন্য পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার, শ্রীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin