বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় অস্ত্রসহ ২ডাকাত আটক ৭ দিনের রিমান্ড পুলিশের আবেদন 

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০০ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে গ্রামবাসীর হাতে দেশীয় অস্ত্র সহ আটক হয়েছে  দুই ডাকাত। আটককৃত ডাকাতরা হলো-  ভাঙ্গা পৌর এলাকার ভারইডাঙ্গা গ্রামের সিকিম আলী খরাতির পুত্র কালাচাঁন খরাতী (২২) ও পাশের হাজরাহাটি গ্রামের শফি শেখের পুত্র সাগর শেখ (২০)।
সোমবার ( ৯ ই সেপ্টেম্বর)  দিবাগত রাতে উপজেলার পৌরসভার নওপাড়া গ্রামে ডাকাতির করার প্রস্তুতিকালে তারা জনতার হাতে আটক হয়।
এ ব্যাপারে মঙ্গলবার ( ১০ ই সেপ্টেম্বর)  ফরিদপুরের ভাঙ্গা থানার এস,আই রাকিব হোসেন জানান, ইদানিং উপজেলার মধ্যে পুলিশের তৎপরতা না থাকায় গ্রামগঞ্জে ডাকাতি বেড়ে গেছে।সোমবার দিবাগত রাতে  ডাকাত দল নওপাড়া গ্রামে ডাকাতের প্রস্তুতি নেয়। এ সময় গ্রামবাসী টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে ২ ডাকাতকে ধরে ফেলে। তখন কয়েকজন ডাকাত পালিয়ে যায়। পরে গ্রামবাসী পুলিশকে খবর দিলে আমরা গিয়ে থানায় আসি। এ ঘটনায় তারেক কুমার দত্ত বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা করেছে। আটক দুই ডাকাতকে বিকেলে   জেল হাজতে প্রেরন পুর্বক ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
তিনি আরো জানান, এর ২দিন আগে  রাতে একই এলাকার প্রবাসী কাওসার মিয়া, নওপাড়া গ্রামের উজ্জ্বল কুমার দত্ত ও তারেক কুমার দত্ত দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি হয় । ডাকাতদল পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ভাইয়ের বাসা থেকে ৮ ভরি স্বর্ন, নগদ ৩৫ হাজার টাকা,কাওসার মিয়ার বাড়ী থেকে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা  লুট করে নিয়ে যায়। এতে পৃথকভাবে  ডাকাতির ঘটনায়  অভিযোগ দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin