শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দুইদিন পর জয়ন্তর মরদেহ ফেরত দিলো বিএসএফ

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোর শ্রী জয়ন্তর (১৫) মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বিএসএফ, বিজিবি এবং থানা পুলিশের উপস্থিতিতে নিহত কিশোরের মরদেহ ফেরত দেয় তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।

পুলিশ জানায়, সন্ধ্যার পরই নিহত কিশোর জয়ন্তর মরদেহ ফেরত দেওয়ার কথা ছিল বিএসএফের। কিন্তু মধ্যরাতের পর বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে মরদেহ ফেরত দেয় তারা। পরে বিজিবি ও পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

গত ৯ সেপ্টেম্বর ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তের একই পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ১৮ থেকে ২০ জনের একটি দল। এ সময় ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জয়ন্ত (১৫) নামে ওই কিশোর নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin