বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রেলসেতুতে ঝুলেছিল যুবকের মরদেহ

Reporter Name / ২১২ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫০ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার গড়াই নদীতে নির্মিত রেলসেতুর ওপর থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পোড়াদহ জিআরপি পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করে।এরপর সেটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে ওই যুবকের পরিচয় এবং মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।স্থানীয়দের বরাত দিয়ে পোড়াদহ জিআরপি পুলিশের ওসি এমদাদ হোসেন জানান, সকালের দিকে স্থানীয় কয়া গ্রামের লোকজন রেলসেতুর ওপর অজ্ঞাত এক যুবকের লাশ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, ওই যুবক চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে থাকতে পারে। তবে তার পরিচয় এবং মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin