শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১

Reporter Name / ১০৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৪ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে মাসকট গার্মেন্টসের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আশুলিয়ার জিরাবো এলাকার বন্ধ মাসকট কারখানার সামনে অবস্থান নেন ওই কারখানার শ্রমিকরা।

এ সময় সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে সরিয়ে দিতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা পাশে থাকা রেডিয়েন্স গার্মেন্টস লি. কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে রেডিয়েন্সের শ্রমিকরা তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া। এ সময় ইট পাটকেল ছুড়লে ইটের আঘাতে রোকেয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। আহতরা স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ওই শ্রমিকের নাম মোছা. রোকেয়া বেগম (৩৫)। তিনি সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে মাসকট গার্মেন্টসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা সদরের গুদারহাট গ্রামে।এদিকে আজ শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে।

তবে এখনো বন্ধ রয়েছে ১৯টি পোশাক কারখানার উৎপাদন। এদের মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ১৮টি ও বাকি একটি কারখানায় দেওয়া চলছে সাধারণ ছুটি। সকাল ৮টা থেকে কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন।শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া অব্যাহত আছে সেনা টহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin