বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতির ১৭ বছরের কারাদন্ড

Reporter Name / ১৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪২ অপরাহ্ন

 ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: লুৎফর মোল্যা(৩৫) কে অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৭ ই সেপ্টেম্বর) দুপুরে জেলার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এর রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল।
সাজাপ্রাপ্ত আসামী মো: লুৎফর মোল্যা জেলার ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত গিয়াস উদ্দিন মোল্যার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার জিডি মুলে গোপন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ১৪ জানুয়ারী রাত দশটার দিকে ভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে লুৎফর মোল্যাকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এসময় তার কোমরে গোজা অবস্থায় ইউএসএ’র তৈরী একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিনসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় ডিবি পুলিশের এসআই জুয়েল মিয়া ভাঙ্গা থানায় বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে।
রায়ের সত্যতা নিশ্চিত করে জেলার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর অতিরিক্ত দায়রা জজ আদালতের পাবলিক প্রসিউকিটার(পিপি) নওয়াব আলী মৃধা  জানান, এই মামলার দীর্র্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে অস্ত্র আইনে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে বিজ্ঞ বিচারক আজ এই রায় দেন। আসামী কে ১৮৭৮ সালের অস্ত্র আইনের দুটি ধারায় ১০ বছর ও ৭ বছর করে সশ্রম কারাদন্ড দেয় আদালত।পরে আসামী কে পুলিশ হেফাজতে কারাগারে পাঠানের নির্দেশ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin