শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

৬ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মানিককে

Reporter Name / ১১৭ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৭ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ছয়টি মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।   বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিচারপতি মানিককে ঢাকার আদালতে আনা হয়।এরপর তাকে আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা, লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর আদালত এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।এর আগে, গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিককে বিজিবি আটক করে। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেটের আদালত।

ওই দিন বিকেলে আদালতে তোলার সময় আলোচিত এই সাবেক বিচারপতিকে লক্ষ্য করে উত্তেজিত জনতা হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে তার অণ্ডকোষে অস্ত্রোপচার করা হয়। পরে ১২ সেপ্টেম্বর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মানিককে ছাড়পত্র (ডিসচার্জ) দেয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর কড়া নিরাপত্তার মধ্যে মানিককে হাসপাতাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। মঙ্গলবার তিনি সিলেটে অবৈধ অনুপ্রবেশ মামলায় জামিন পান। পরে তাকে আবার গ্রেপ্তার করে র‌্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin