সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক; পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী অপ্রতিরোধ্য উদ্যমী প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নান্দাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের অনুদান বিতরণ

Reporter Name / ২৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৬ অপরাহ্ন

মোঃ মোখলেছুর রহমান নান্দাইল (ময়মনসিংহ )

ময়মনসিংহের নান্দাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে অনুদান ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১২-৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ মুফিদুল আলম অনুদান ও হুইল চেয়ার প্রদান করেন। এছাড়া ও তিনি নান্দাইল মডেল থানা, নান্দাইল পৌরসভা, উপজেলা ভূমি অফিস, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সকল সরকারি দপ্তরকে সততা ও দক্ষতার সাথে আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে জনগণকে সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের সদস্য ও আহতদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন এবং শিক্ষার্থীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সে লক্ষ্যে সকলকে সচেষ্ট থাকার অনুরোধ জানান। এছাড়াও জেলা প্রশাসক শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin