বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীকে ‌গ্রেফতার করেছে র‌্যাব-১০

Reporter Name / ১৬৯ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৯ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ
৯০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে ‌গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩।  একই সাথে এ কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি ও জব্দ করা হয়।
শনিবার ( ২১ শে সেপ্টেম্বর) এ ব্যাপারে এক প্রেস নোটের মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
প্রেস নোটে জানানো হয়,  শুক্রবার ( ২০ শে সেপ্টেম্বর)  ‌ সকালে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানার গোপালপুর এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের উপর  অভিযান পরিচালনা করে।  অভিযানে প্রায় তিন লক্ষ ত্রিশ হাজার টাকা মুল্যের ৯০  বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম
মোঃ হাসিবুল (৩৪)।  তিনি চুয়াডাঙ্গা জেলার  জীবন নগর এলাকার বাসিন্দা। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেল যোগে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin