বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া কলেজ ছাত্র হত্যা মামলার ৫ আসামি আটক

Reporter Name / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৭ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার দৌলতপুরে পিকনিক করা নিয়ে বিরোধের জেরে কলেজ ছাত্র নিরব হোসেন রাব্বী(১৯)কে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহার নামীয় ৫ আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১২)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার সময় রাজধানীর শাহাবাগ থেকে তাদের আটক করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা দেড়টার সময় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়ার্ডন লীডার ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন, দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের মিজানুর রহমানের ছেলে সোয়ায়েব বিশ্বাস, এবং মাহি বিশ্বাস, মুকুল মন্ডলের ছেলে মিদুল মন্ডল, কামাল মন্ডলের ছেলে হৃদয় মন্ডল, শিমুল মন্ডলের ছেলে তানহা মন্ডল।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়ার্ডন লীডার ইলিয়াস খান জানান, গত ৩০ আগষ্ট কুষ্টিয়ার দৌলতপুর থানার সোনাইকুন্ডি গ্রামে পিকনিককে কেন্দ্র করে কলহের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিরব হোসেন রাব্বি(১৯), নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়।
নিরব হোসেন রাব্বি স্থানীয় নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং সোনাইকুন্ডি গ্রামের মসলেম আলীর ছেলে। এ ঘটনার প্রেক্ষিতে নিহতের চাচা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই গোয়েন্দা নজরদারি শুরু করেন র্যাব সদস্যরা।পরে গোপন তথ্যের ভিত্তিত্বে রাজধানীর শাহাবাগ থেকে ৫ আসামীকে আটক করা হয়। পরে আটক আসামীদেরকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ আসামীদের আদালতে সৌপর্দ করলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin