রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক; পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী অপ্রতিরোধ্য উদ্যমী প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মদনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নবী সা. কে নিয়ে কটুক্তি করায় গফরগাঁওয়ে প্রতিবাদী পথসভা

Reporter Name / ২৭২ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৭ অপরাহ্ন

আজ ২৭ সেপ্টেম্বর ২৪ খ্রি. (শুক্রবার) ভারতে মহানবী সা. -কে কটুক্তি করার প্রতিবাদে গফরগাঁওয়ে সর্বস্তরের জনতার উদ্যোগে একটি প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথসভায় বক্তারা বলেন,ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ আমাদের প্রিয় রাসুল (সা.)-এর নামে কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবীপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
বক্তারা আরও বলেন, ‘গত আগস্ট মাসে সংঘটিত এই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত রাজ্য সরকার কাউকে গ্রেফতার না করায় বিশ্ব মুসলিমের অন্তরে ক্ষোভ আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। যার ফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনতা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন।’

উক্ত পথসভা থেকে নিম্নোল্লিখিত দাবি জানানো হয়েছে।
১। ভারতের পুরোহিত এবং সাংসদকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
২। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিকভাবে ভারতকে ব্রাশফ্রায়ার আইন প্রণয়নসহ দোষীদের বিচারের আওতায় আনতে চাপ প্রয়োগ করতে হবে।
৩। আসাদ নূরসহ সাম্প্রতিককালে যে সমস্ত ব্লগার নবী সা. কে নিয়ে কটুক্তি করেছে তাদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে।
৪। ২০১৩ এর আগ পর্যন্ত যারা নবীজি স. কে নিয়ে কটুক্তি করেছে তাদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৫। বর্তমান এবং ভবিষ্যতে কেউ যেন আমার নবী সা. সম্পর্কে কটুক্তি করতে না পারে সেজন্য সর্বোচ্চ ব্রাশফায়ার আইন প্রণয়ন করতে হবে।

ডেন্টিষ্ট ইমরান হোসাইনের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, মুফতি ইমরান হোসাইন আজাদ, ফারহান ফরিদ, মুফতি ইসমাঈল হোসাইন, মাওলানা শাকের আহমেদ, শহিদুল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin