বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মক্তব থেকে ফেরার পথে মাইক্রোবাসের চাপায় ৪ শিশু নিহত

Reporter Name / ২১৫ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার খোকসায় মক্তব থেকে ফেরার পথে মাইক্রোবাসের চাপায় ৪ শিশু নিহত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হ‌লো- কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে মীম (১২), একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল উদ্দিনের মেয়ে যু‌থি (১২)। বা‌কি একজ‌নের প‌রিচয় জানা যায়নি।

স্থানীয় ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, সকালে মক্তব থেকে বাড়ি ফিরছিল চার শিশু। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়‌ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পরে তিন শিশু মারা যায়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ব‌লেন, মাইক্রোবা‌সের চাপায় চার শিশুর মৃত্যু হয়ে‌ছে। প্রতিবাদে কুষ্টিয়াুরাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin